বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

আটপাড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণি প্রদর্শনী অনুষ্ঠিত

মোঃ জহিরুল ইসলাম হীরা
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৩৯৭ বার পড়া হয়েছে

 

প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ’’ এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার সকালে নেত্রকোনার আটপাড়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও দিনব্যাপী প্রাণি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও উপজেলা ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধু চত্বর মাঠে ফিতা কেটে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান এ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাসুদ করিম সিদ্দিকী, । উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের সদস্য (প্যানেল চেয়ারম্যান) ছানোয়ার হোসেন ছানো, উপজেলা নির্বাহী প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেশকাতুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, সমবায় কর্মকর্তা মোমেন আলী মিয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আটপাড়া উপজেলা সহকারী প্রোগ্রামার আশরাফুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজার রূপা নন্দী, উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিবুজ্জামান খান লিটন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ, প্রমুখ। দিনব্যাপী এ প্রাণি প্রর্দশনীতে ৩০ টি স্টলে উপজেলার বিভিন্ন খামারীরা তাদের উন্নত জাতের গরু, ছাগলসহ বিভিন্ন গবাদী পশু ও গৃহপালিত প্রাণি প্রর্দশন করেন। উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও উপজেলা ভেটেরিনারি হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজনে প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনাণালয় সহযোগিতা করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin