বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোণার সীমান্তে চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযান প্রায় ৯০ লক্ষ টাকার সুপারি জব্দ

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৪৫৯ বার পড়া হয়েছে
নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি কর্তৃক সীমান্তে চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৮৮ লক্ষ ১২ হাজার ৮ শত টাকা মুল্যমানের বিপুল পরিমান সুপারী জব্দ করেছে।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া আজ সোমবার সকাল ১১টায় গণমাধ্যম কর্মীদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
কলমাকান্দা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল হাসেম এর নেতৃত্বে চোরাচালান বিরোধী টাস্কফোর্স রবিবার দিবাগত গভীর রাতে কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের কালাপানি ও কাঠাঁলবাড়ি নামক স্থানে পৃথক অভিযান চালিয়ে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ১৯ হাজার ৫ শত ৮৪ কেজি সুপারি জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ৮৮ লক্ষ ১২ হাজার ৮ শত টাকা।
এ সময় চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযানে উপস্থিত ছিলেন ৩১ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া পিএসসি, সহকারী পরিচালক মোঃ মমিনুল ইসলাম, লেংগুড়া কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ কামরুল ইসলাম, কলমাকান্দা থানার এস আই লাভলু হোসেনসহ বিজিবি ও পুলিশ সদস্যবৃন্দ।
তিনি আরও জানান পরবর্তীতে জব্দকৃত সুপারী নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin