সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার কলমাকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত মুনসুরপুর গ্রামের সম্ভাবনাময় রাজনৈতিক ব্যক্তিত্ব তোফায়েল আহম্মেদ তালুকদার নেত্রকোনার কেন্দুয়ায় মাছ মারতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু  গৌরীপুরে জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর ১৫৩তম জন্ম দিবস উদযাপন নেত্রকোনায় প্রান্তিক নারীদের মাঝে ব্যবসা উপকরণ বিতরণ মদনে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি আদায়ের অভিযোগ জানেন না উপজেলা শিক্ষা কর্মকর্তা আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে  নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শম্ভুগঞ্জ  প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, নতুন কমিটিতে প্রেস ক্লাবের সভাপতি রায়হান ও সা.সম্পাদক ছাদেকুল  গৌরীপুরে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ!  যুবক গ্রেফতার ।  নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

নেত্রকোনার কলমাকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোঃ বাবুল মিয়া (৬২) নামক একজন নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বড়দল গ্রামে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বড়দল গ্রামের সোনাফর মিয়ার পুত্র বাবুল মিয়া (৬২) বড়দল
পূর্ব পাড়া গ্রামের সোবহান মুন্সীর পুত্র হাবিবুর রহমানের (৬০) কাছে গত ২০/২৫ দিন পূর্বে ধান কাটার মজুরী  বাবদ ১০ হাজার টাকা পাইতো।
আজ রবিবার সকাল পৌনে ৯ টার দিকে বাবুল মিয়া ধান ভাঙ্গানো মেশিনে শ্রমিক হিসেবে কাজ করছিল এবং তার পুত্র সিরাজুল ইসলাম (২৪) পাশ্ববর্তী ধান ক্ষেতে ধান কাটছিল। এ সময় সিরাজুল তার ক্ষেতের পাশ দিয়ে হাবিবুর রহমানকে যেতে দেখতে পেয়ে বাবার পাওনা টাকা চায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটি চলাকালে হাবিবুরের সাথে থাকা বাদশাহ্ মিয়ার পুত্র সাদ্দাম (২৫), হুজু মিয়ার পুত্র মোস্তাকিম (৩৫) ও মোজাকিম (২৬) সিরাজুলকে মারধর করতে থাকে। এ দৃশ্য দেখে বাবুল মিয়া তার পুত্র সিরাজুলকে বাঁচাতে দৌড়ে এগিয়ে এলে সাদ্দাম গংরা তাকে নিচে মাটিতে ফেলে কিল ঘুসি লাথি মারতে থাকে। এ সময় পিতা পুত্রের আর্ত-চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসী আহত পিতা পুত্রকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে বাবুল মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ হাফিজুল ইসলাম এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোস্তাকিমকে আটক করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin