শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

নেত্রকোনার কলমাকান্দায় পুকুরের  পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪৫৩ বার পড়া হয়েছে
(সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ)

 

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় গত ২৪ ঘন্টায় পৃথক পৃথক স্থানে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া গ্রামে বাড়ির পেছনের পুকুরের পানিতে পড়ে জাকারিয়া নামের ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

 

জাকারিয়া নল্লাপাড়া গ্রামের মোঃ জাকির মিয়া ও সুইটি আক্তারের ছেলে।

 

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল পাঠান জানান, জাকির ও তার স্ত্রী রবিবার দুপুরে বাড়ির পিছনে ধান শুকানোর কাজ করছিলেন। এ সময় শিশু জাকারিয়া সেখানে বসাছিল। সকলের অগোচরে শিশুটি হামাগুড়ি দিয়ে পার্শ্ববর্তী ছোট পুকুরে পড়ে যায়। এক পর্যায়ে জাকারিয়াকে পানিতে ভাসতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

 

অপরদিকে শনিবার বিকালে নাজিরপুর ইউনিয়নের ফকির চান্দুয়াইল গ্রামে পুকুরের পানিতে পড়ে ১৫ মাস বয়সী মোছাঃ কারিমা আক্তার নামের এক কণ্যা শিশুর মৃত্যু হয়।

 

এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফিরোজ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই দিনে দুই শিশুর এমন মৃত্যু অত্যন্ত হৃদয় বিদারক। এ বিষয়ে শিশুদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে। বাড়ির আশপাশের জলাশয় শিশুদের জন্য যেন ঝুঁকিপূর্ণ না হয়, সে বিষয়ে নজর দিতে হবে। সচেতনতা ছাড়া এমন দুর্ঘটনা প্রতিরোধ করা অত্যন্ত কঠিন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin