বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়াকে হত্যার দায়ে এক জনের ফাঁসি  নেত্রকোনায় পুশিল সুপারের সাথে কাভার্ড ভ্যান, ট্রাক ও মিনিট্রাক মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ নেত্রকোনা জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির কমিটি গঠন সভাপতি এলিন সাধারণ সম্পাদক মিঠু র‌্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেত্রকোনার পূর্বধলায় জামাতের এমপির গাড়িতে হামলা ও ভাংচুর গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে মানববন্ধন গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে কুটক্তি করায় আটপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩৯৬ বার পড়া হয়েছে

নেত্রকোণার আটপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটক্তি ও কুরুচিপূর্ণ কথাবার্তা বলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার মল্লিকপুর শুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর কবীর বিভিন্ন সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে ব্যঙ্গ ও কুটক্তি করে থাকেন।

তাছাড়া বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েও কুরুচিপূর্ণ কথাবার্তা বলেন। প্রধান শিক্ষকের এ ধরণের কথাবার্তা, কুটক্তি ও কুরুচিপূর্ণ আচারণের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা গত ১৯ মার্চ (রবিবার) জেলা প্রাথমিক শিক্ষা অভিসার বরাবরে লিখিত অভিযোগে পত্র দাখিল করেন। এছাড়া এই অভিযোগ পত্রের কপি বিভিন্ন দপ্তরে প্রেরণ করেন। তিনি অভিযোগে আরো উল্লেখ করেছেন প্রধান শিক্ষক রাষ্ট্রীয় বিভিন্ন দিবস যথাযথভাবে পালন করতে অপারগতা প্রকাশ করে থাকেন।

এছাড়াও বিভিন্ন দিবসের বরাদ্দকৃত অর্থের আংশিক ব্যয় করে সাকুল্য টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। প্রধান শিক্ষক বিদ্যালয়ে অধয়নরত কোমলমতি শিক্ষার্থীদের ধমক দিয়ে কথাবার্তা বলা ও অসদাচরণ করেন বলেন অভিযোগে উল্লেখ করেছেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করে অভিযুক্ত প্রধান শিক্ষক জনাব মো: আলমগীর কবীরের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তী দাবী করেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রতিবেদককে জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin