সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন

নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

বিশ্ব মা দিবস উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) নেত্রকোনা সদর উপজেলার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে হৃদয়ছোঁয়া আয়োজন “মায়ের না বলা গল্প”। রোববার দিনব্যাপী এ আয়োজনে মায়েদের প্রতি সম্মান, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ভিন্নধর্মী আয়োজনে।

আয়োজনে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বিভিন্ন মায়ের হাতে ফুল, শুভেচ্ছা কার্ড ও ভালোবাসার বার্তা তুলে দেন। পাশাপাশি মায়েদের জীবনের অপ্রকাশিত অনুভূতি, ত্যাগ ও না বলা গল্পগুলো তুলে ধরা হয় আন্তরিক আলাপচারিতা ও ছোট ছোট গল্পের মাধ্যমে।

আয়োজকরা জানান, মায়েরা কখনো নিজেদের কষ্ট বা ক্লান্তির গল্প প্রকাশ করেন না। সন্তানের হাসি আর পরিবারের সুখেই তারা খুঁজে নেন নিজের আনন্দ। সেই নীরব ভালোবাসা ও আত্মত্যাগের প্রতি সম্মান জানাতেই এ আয়োজন করা হয়।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ নেত্রকোণা সদর উপজেলার সদস্যরা বলেন, “মা” শুধু একটি সম্পর্কের নাম নয়, এটি পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। সমাজে মায়েদের অবদান স্মরণ এবং তাদের মুখে একটুখানি হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin