বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মদনে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি আদায়ের অভিযোগ জানেন না উপজেলা শিক্ষা কর্মকর্তা আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে  নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শম্ভুগঞ্জ  প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, নতুন কমিটিতে প্রেস ক্লাবের সভাপতি রায়হান ও সা.সম্পাদক ছাদেকুল  গৌরীপুরে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ!  যুবক গ্রেফতার ।  নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে
যানজট নিরসনে আনন্দ বাজার সংলগ্ন মগড়া নদীর উপর ঝুঁকি পূর্ণ ফুটব্রীজটি ভেঙ্গে সেখানে প্রশস্ত ব্রীজ নির্মাণ এর দাবী নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় আনন্দ বাজার মোড়ে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা জনউদ্যোগ এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জনউদ্যোগ এর ফেলো  প্রবীন সাংবাদিক শ্যামলেন্দু পাল,  শিকড় উন্নয়ন কর্মসূচির সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম আপেল, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সানাউল্লাহ, সাইফুল ইসলাম বাবলু, এনামুল হক, আব্দুর রহমান ও নাজমুল হোসেন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন,  নেত্রকোনা জেলা শহর মূলত এক রাস্তার শহর। সাতপাই এলাকাবাসীর সাথে আনন্দ বাজার ও হোসেনপুর আন্তঃ জেলা বাসস্ট্যান্ডে সহজে যাতায়াতের জন্য মগড়া নদীর উপর ৯৩ সালে একটি ফুটব্রীজ নির্মাণ করা হয়।
বর্তমানে জেলা শহর দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সেই সাথে জেলা শহরে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি যানবাহনে সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বাড়ছে। এতে জেলা শহরের একমাত্র সড়কের উপর যেমন চাপ পড়ছে, তেমনি জেলা শহর যানজটের শহরে পরিনত হয়েছে। দীর্ঘ যানজটের ফলে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।  বর্তমানে আনন্দ বাজার ফুটব্রীজটির অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। যে কোন সময় ফুটব্রীজটি ভেঙ্গে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে আনন্দ বাজার সংলগ্ন মগড়া নদীর উপর ঝুঁকি পূর্ণ ফুটব্রীজটি ভেঙ্গে সেখানে অবিলম্বে প্রশস্ত ব্রীজ নির্মাণ করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin