
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সংগঠনটির প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলভিত্তিক সাংগঠনিক দক্ষতা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তিনি আলোচনায় রয়েছেন।
জাকিরুল ইসলাম জাকির ছাত্রজীবন থেকেই নেতৃত্বগুণের স্বাক্ষর রাখেন। তিনি বিশ্বের ঐতিহ্য বাহী জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়ের সাবেক সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, যা তার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত। পরবর্তীতে তিনি ১নং সহ সভাপতি(খোকন-শ্যামল কমিটি),ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক(রাজিব-আকরাম কমিটি),ছাত্রদল-কেন্দ্রীয় সংসদ,সাবেক ১নং যুগ্ম আহবায়ক,ছাত্রদল-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, আলবেরুনী হল শাখা-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়৷
গুম,অমানবিক পুলিশি নির্যাতন,হামলা এবং ৩০এর অধিক রাজনৈতিক হয়রানিমূলক মামলা৷ওয়ান ইলাভেন-এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ মামলার আসামী৷
সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
দলীয় সূত্রে জানা যায়, বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, হরতাল ও অবরোধ কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং বিপুল সংখ্যক নেতাকর্মীকে সংগঠিত করে মাঠে নেতৃত্ব দিয়েছেন। তৃণমূলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং কর্মীবান্ধব মনোভাব তাকে নেতাকর্মীদের কাছে জনপ্রিয় করে তুলেছে। রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় মামলা, হামলা ও হয়রানির শিকার হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।
প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সংগঠনের প্রতি তার নিষ্ঠা ও ধারাবাহিক সক্রিয়তা তাকে একজন পরীক্ষিত ও অভিজ্ঞ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাজনৈতিক প্রতিকূলতা থেকে অর্জিত অভিজ্ঞতাকে তিনি ভবিষ্যৎ নেতৃত্বে কাজে লাগাতে চান বলে জানা গেছে। উল্লেখ্য-৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে ২য় সর্বোচ্চ ভোট প্রাপ্ত৷
এবারও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়ে সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি মনে করেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলকে আগামী দিনে আরও কার্যকর ও শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করা সম্ভব।
দলীয় নেতাকর্মীদের মতে, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং কঠিন সময়ে দলের পাশে থাকার মানসিকতা তাকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য একজন যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে