শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার স্কুল শিক্ষিকার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫১৫ বার পড়া হয়েছে
ভূয়া ও জাল সনদপত্র দিয়ে শিক্ষিকা জমিলা খাতুনের চাকুরী করার অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি।
পূনার্ঙ্গ ঠিকানা ও মোবাইল নম্বর না দিয়ে শুধুমাত্র মোহাম্মদ শফিউল নামে জনৈক ব্যক্তি বিগত ২০২১ সালের ৩ নভেম্বর নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার
সাতগাঁও এম বি পি হাই স্কুলের শিক্ষিকা জমিলা খাতুনের শিক্ষাগত যোগ্যতার ভূয়া ও জাল সনদপত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ চাকুরী করে আসছে অভিযোগ এনে জেলা শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। এ ব্যাপারে বিভিন্ন অনলাইন পোর্টাল ও মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়।
অভিযোগের প্রেক্ষিতে জেলা শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে একটি তদন্ত টিম ২২ নভেম্বর খালিয়াজুরী উপজেলার সাতগাঁও এম বি পি হাই স্কুলে গিয়ে তদন্ত করে বিদ্যালয়ে রক্ষিত জমিলা খাতুনের সকল সনদপত্র নিয়ে আসে। পরবর্তীতে এ সকল সনদপত্র জাল না, সঠিক, তা যাছাই বাঁছাই করার জন্য জেলা শিক্ষা কর্মকর্তা মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রেরণ করে।
অভিযুক্ত শিক্ষিকা জমিলা খাতুনের সাথে কথা বললে তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে এলাকার একটি কুচক্রী মহল সামাজিকভাবে আমাকে ও আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ আনয়ন করেছে। এই অভিযোগের প্রেক্ষিতে আমি ও আমার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। আমি শিক্ষামন্ত্রীর কাছে বিষয়টি সুষ্ঠু তদন্ত পূর্বক মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবী জানাচ্ছি।
এ ব্যাপারে সাতগাঁও এম বি পি হাই স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার ভৌমিকের সাথে কথা বললে তিনি বলেন, আমার স্কুলের একজন সিনিয়র শিক্ষিকার বিরুদ্ধে ভূয়া ও জাল সনদপত্র নিয়ে চাকুরী করার যে অভিযোগ ও সংবাদ প্রকাশিত
হয়েছে। তাতে অত্র বিদ্যালয়ের ঐ শিক্ষিকাসহ সমস্ত শিক্ষকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। অভিযোগের সত্যতা প্রমানিত না হলে একজন সিনিয়র শিক্ষিকা ও বিদ্যালয়ের সুনাম বিনষ্টের অভিযোগে উক্ত অভিযোগকারী ও এর পিছনে মূল হোতাদের খুঁজে বের করে তাদের  বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
জানা যায়, সম্প্রতি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে সনদপত্র বিষয়ে জবাব দেয়া হয়েছে।
এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল গফুর-এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে জমিলা খাতুনের সনদপত্র সঠিক বলে আমাদের কাছে প্রতিবেদন পাঠিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin