বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোনার বারহাট্টায় চোরাই ৭০ বস্তা ভারতীয় চিনি জব্দ

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৩৭৮ বার পড়া হয়েছে

সরকারী শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে চোরাই পথে আসা ৭০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে বারহাট্টা থানা পুলিশ।

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার গোপালপুর বাজারের ব্যবসায়ী আমিরুল ইসলাম রনির গোদাম থেকে শনিবার (১৫ জুলাই) বেলা ২টার দিকে এই চিনি জব্দ করা হয়।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহা সাংবাদিকদের জানান, শনিবার দুপুরের দিকে গোপন সুত্রে খবর পান যে, গোপালপুর বাজারের পশ্চিম দিকে বারহাট্টা-নেত্রকোনা সড়কের পাশে ট্রাক থেকে ভারতীয় চিনির বস্তা আনলোড করা হচ্ছে। এই খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে থানার এস আই আবু সায়েম আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে প্রেরণ করা হয়। পুুলিশ পৌঁছার আগেই চিনিবাহী গাড়িটি মালামাল আনলোড করে চলে যায়। পরে মোখলেছ মিয়ার মালিকানাধীন ভাড়াটিয়া আমিরুল ইসলাম রনির গোদামে অভিযান চালিয়ে ৫০ কেজি’র ৭০টি চিনির বস্তা জব্দ করে থানায় নিয়ে আসা হয়। তিনি আরো জানান, জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা। চোরাচালানের সাথে জড়িতদের সনাক্ত ও আটকের চেষ্ঠা চলছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুঁক স্থানীয়দের অভিযোগ, সকাল সাড়ে ১০টার দিকে একটি লরিতে করে চিনির বস্তাসমূহ এখানে আনা হয়। পরে তারা প্রকাশ্যে জনসমক্ষে লরি থেকে বস্তাসমূহ আনলোড করে গোদামে নিয়ে রাখা হয়। পরে সেখানে চিনির বস্তা পাল্টে বাজারে বিক্রি করা হয়। দেশে এক বছর ধরে চিনির দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ায় বারহাট্টার কতিপয় ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় সীমান্ত পথে অবৈধভাবে ভারতীয় চিনি চোরাচালানের মাধ্যমে এনে বিভিন্ন হাট বাজারে বিক্রি করছে। স্থানীয়দের আরো অভিযোগ, সময়মত পুলিশ আসলে লরিসহ চোরাচালানে জড়িতদের আটক করা সম্ভব হতো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin