বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বারহাট্টা উপজেলা শাখা গঠিত

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৮১ বার পড়া হয়েছে

ঘাতক দালালদের নির্মূল এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার মুক্তিযোদ্ধাদের সন্তান ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির বারহাট্টা উপজেলা শাখার ৭৩ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে নেত্রকোণা জেলা শহরের মোক্তারপাড়াস্থ ল’ইয়ার্স প্লাজায় অবস্থিত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নেত্রকোনা জেলা শাখার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির আহবায়ক কেশব রঞ্জন সরকার সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব শাহীন উদ্দীন আহমেদ (ভিপি শাহীন)। পরে সর্বসম্মতিক্রমে ওহীদুজ্জামান খান বিদ্যা মিয়াকে আহবায়ক এবং রফিকুল ইসলাম রফিককে সদস্য সচিব করে ৭৩ সদস্য বিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বারহাট্টা উপজেলা শাখার অনুমোদন দেয়া হয়। কমিটিতে ৫জন যুগ্ম-আহবায়ক ও ৬৬ জন সদস্য রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি অধ্যাপক ওমর ফারুক, সাধারণ সম্পাদক রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার সদস্য সালাহ উদ্দীন খান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমূখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin