বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণার খালিয়াজুরীতে পুর্ব শত্রুতার জের ধরে শিশুকে কুপিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৫১০ বার পড়া হয়েছে

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলাধীন কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামে পুর্ব শত্রুতার জের এক কন্যা শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত শিশু কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মোঃ দিলু মিয়ার মেয়ে সায়েদা আক্তার(৫)।

স্থানীয় সূত্রে জানা পারিবারিক পুর্ব শত্রুতার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এমন নৃশংস ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনা সূত্রে জানা যায় একই গ্রামের মোঃ দিলু মিয়া ও মোঃ ইউসুফ মিয়া এবং মলু মিয়ার সাথে দ্বন্ধ চলে আসছিল।

আজ রবিবার( ১৫ মে) সকাল সাড়ে ছয়টার দিকে দিলু মিয়ার বাড়ীর পাশে শিশুটির লাশ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হলে খালিয়াজুরী থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরত হাল তৈরী করছে বলে জানা যায়।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান বলেন, কে বা কারা ঘটনা ঘটিয়েছে এমন তথ্য এখনো পাওয়া যায় নি। তবে ঘটনার সত্যতা বের করার জন্য চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে কোন অভিযোগ এখনও পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোণার সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin