বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণার বারহাট্রায় ছাত্রকে বলাৎকারের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : বুধবার, ১১ মে, ২০২২
  • ৪৮৭ বার পড়া হয়েছে

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় এক মাদ্রাসার ছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল (১০ মে) মঙ্গলবার বারহাট্টা থানায় এ মামলা দায়ের করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষকের নাম হাফেজ মুফতি আব্দুল বারেক (৩৫)। তিনি উপজেলার শ্রীরামপুর হোসনে আরা খন্দকার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, নির্যাতনের শিকার ছাত্রটি শ্রীরামপুর হোসনে আরা খন্দকার হাফিজিয়া মাদ্রাসায় মাদ্রাসার বোডিং-এ থেকে লিখা-পড়া করে।

গত ২৫ এপ্রিল রাত দশটার দিকে ছাত্রটি তার এক সহপাটিকে নিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে আসে। ঘরে ফেরার সময় হুজুর আব্দুল বারেক ছাত্রটিকে নিজের কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করে। এ ব্যাপারে নির্যাতিত ছাত্রটি লজ্জায় কাউকে জানায়নি। কিন্তু, মলদ্বারে তীব্র ব্যাথার কারণে সে গত রবিবার দুপুরে বাড়িতে ফিরে গুয়ে মায়ের কাছে শিক্ষকের অপকর্মের কথা জানায়।

বারহাট্টা থানার ওসি মুহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে দেখা হচ্ছে। মামলার পরপরই ওই শিক্ষক গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin