শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণায় মদন ও খালিয়াজুরী উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যানগনের শপথ গ্রহণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৬৪ বার পড়া হয়েছে

নেত্রকোণা জেলার মদন ও খাাালিয়াজুরী উপজেলার (মেন্দিপুর ও খালিয়াজুরী) ইউনিয়ন পরিষদসমূহের নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নব-নির্বাচিত চেয়ারম্যানগনের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।

এ সময় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা নির্বাচন অফিসার নেত্রকোণা, উপজেলা নির্বাহী অফিসার মদন, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান বলেন, নব নির্বাচিত চেয়ারম্যানগণকে তৃণমূলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে হবে।

পরে প্রধান অতিথি ফুল দিয়ে নব- নির্বাচিত সকল চেয়ারম্যানগণকে শুভেচ্ছা জানান।

মদন উপজেলার ৮ জন ও খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ও খালিয়াজুরী ২ জন মোট ১০ জন নব-নির্বাচিত চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin