বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

নেত্রকোণা কলমাকান্দা সড়কে ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ২ শ্রমিক নিহত

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ৪০৫ বার পড়া হয়েছে
নেত্রকোণা কলমাকান্দা সড়কের বারহাট্টা উপজেলার নিশ্চন্তপুর নামক স্থানে আজ মঙ্গলবার সকালে ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছে।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, নেত্রকোণা হতে কলমাকান্দা গামী  ইট বোঝাই একটি ট্রাক আজ মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে নিশ্চিন্তপুর এলাকায়  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে ইটের নীচে চাপা পড়ে ট্রাকের শ্রমিক হৃদয় মিয়া (২২) ও ইমন মিয়া (২০) ঘটনাস্থলেই মারা যায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দূর্ঘটনাটাস্থলে পৌঁছে ট্রাকের নিচ থেকে দুপুর ১২টার দিকে দুই জনের মরদেহ উদ্ধার করে।
নিহত হৃদয় মিয়া নেত্রকোণা পৌর এলাকার বাহির চাপড়া গ্রামের আবু বকরের পুত্র ও নিহত ইমন একই গ্রামের রতন মিয়ার পুত্র। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin