শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

আটপাড়া উপজেলায় ৫৪ বোতল মদসহ দুই নারী আটক

মনির হোসেন
  • আপডেটের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

(মনির হোসেন, আটপাড়া)

 

নেত্রকোনা আটপাড়া উপজেলায় ৫৪ বোতল মদসহ দুই নারীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আটপাড়া উপজেলা বাসস্ট্যান্ড মোজাম্মেলের চায়ের দোকানের সামনে শনিবার দুপুর ১.৩০টায় গোপন সংবাদে এস .আই রফিকুল ইসলাম এর নেতৃত্বে , এ .এস.আই মশিউর রহমান ,কনস্টেবল হাবিবুর রহমান ও মহিলা কনস্টেবল লিপি আক্তারসহ যৌথ পরিশ্রমে ৫৪ বোতল মদসহ নারী মাদক ব্যবসায়ী আটক করেন ।

 

আটককৃত দু’জন হল আটপাড়া উপজেলা ব্রুজের বাজারে মৃত. খোকন রবিদাস এর স্ত্রী অঞ্জলি রবিদাস (৪৫), বাবুলালের শ্রী সুনিত্রা রবিদাস (৬০)। এসময় ৫০০ মিলি ৯ টি ও ২৫০ মিলি ৪৫ টি মদে বোতল পাওয়া যায়। আসামিদের সাথে কথা বলে জানা যায় নেত্রকোনা মেথর পট্টি হতে নিয়ে আসার সময় তারা আটক হয়।

 

এদিকে আটপাড়া থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান বলেন , আসামি মহিলা দু’জনকে মদসহ আটক করে নিয়মিত মামলা করা হয়েছে এবং আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin