বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় প্রান্তিক নারীদের মাঝে ব্যবসা উপকরণ বিতরণ মদনে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি আদায়ের অভিযোগ জানেন না উপজেলা শিক্ষা কর্মকর্তা আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে  নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শম্ভুগঞ্জ  প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, নতুন কমিটিতে প্রেস ক্লাবের সভাপতি রায়হান ও সা.সম্পাদক ছাদেকুল  গৌরীপুরে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ!  যুবক গ্রেফতার ।  নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা?

নেত্রকোনায় প্রান্তিক নারীদের মাঝে ব্যবসা উপকরণ বিতরণ

আব্দুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

কোভিড-১৯, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দীর্ঘমেয়াদি প্রভাবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে আয়বর্ধক কার্যক্রমের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ। সংগঠনটির পরিচালিত অ্যাডভান্সিং ইকুয়্যালিটি অব উইমেন অ্যান্ড মার্জিনালাইজড পিপল (আওয়াম) প্রকল্পের আওতায় নেত্রকোনায় ২০ জন নারী সদস্যকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও ব্যবসা পরিচালনার উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে  নেত্রকোনার পূর্ব কাটলী এলাকায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্র অফিসে এ প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু এবং নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক।

প্রশিক্ষণ পরিচালনা করেন একজন সফল নারী উদ্যোক্তা ও সংগঠনের উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু বলেন, আজকের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। তৃণমূল পর্যায়ের ক্ষতিগ্রস্ত নারীদের প্রশিক্ষণ ও উপকরণ সহায়তার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে। নারীদের আত্মনির্ভরশীল হওয়ার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার নারী উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আশা করি, নারীরা নিজেদের আয় দিয়ে পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক বলেন, পরিবার ও সমাজে নিজেকে ক্ষমতায়িত করতে হলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া জরুরি। বাংলাদেশ নারী প্রগতি সংঘের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। শুধু উপকরণ নিয়ে বসে থাকলে হবে না, নিরলস পরিশ্রমের মাধ্যমে ছোট ব্যবসাকেও বড় প্রতিষ্ঠানে রূপ দিতে হবে।”

তিনি আরও বলেন, “নারীরা গৃহস্থালী কাজে সারাক্ষণ ব্যস্ত থাকলেও সেই শ্রমের যথাযথ মূল্যায়ন হয় না। নিজেদের অধিকার প্রতিষ্ঠা ও সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে নারীদের আয়মূলক কাজে সম্পৃক্ত হওয়ার বিকল্প নেই।”

বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী বলেন, আওয়াম প্রকল্পের মূল লক্ষ্য হলো নারী ও কিশোরীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ক্ষমতায়িত করা। তিনি জানান, করোনাকাল থেকে অনেক প্রান্তিক নারী উদ্যোক্তা ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের পুনরায় স্বাবলম্বী করে তুলতেই এ প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin