সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
নেত্রকোনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারীর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার, ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের বেতাটী মোড়ে বিক্ষুব্ধ এলাকাবাসী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
মানববন্ধন ও বিক্ষোভে শত শত নারী পুরুষ স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ সহিদ উদ্দিন, আব্দুল মতিন, যুবদলের সাবেক নেতা সাজন মিয়া, শ্রমিক দলের নেতা লিটন সরকার, ইউনিয়ন যুবদলের রফিকুল ইসলাম মিটু, যুবদল কর্মী রানা মিয়া, গ্রাম কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মহিলা দলের নেত্রী সুমাইয়া আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারী এলাকায় একজন কর্মী বান্ধব অত্যন্ত জনপ্রিয় যুবনেতা। সে সকল প্রকার অনিয়ম, অন্যায় ও মাদকের বিরুদ্ধে সর্বদা স্বোচ্ছার। পারলা এলাকার চিহ্নিত সন্ত্রাসী রুবেল মিয়া ও তার সহযোগীদের নিয়ে এলাকায় মাদক ব্যবসা ও চুরি ছিনতাই সহ নানা অপকর্ম চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে আসছিল। সম্প্রতি আনসারী রুবেলের এ সকল অপকর্মের প্রতিবাদ করায় রুবেল ও তার সহযোগীরা আনসারীর লোকজনকে আটকে রেখে মারধর করে। এ নিয়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনাকে পুঁজি করে একটি মহল আনসারীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার ভাবমূর্তি ক্ষুন্ন করতে নানা ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।
বক্তারা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলার হুসিয়ারী দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin