মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে  নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শম্ভুগঞ্জ  প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, নতুন কমিটিতে প্রেস ক্লাবের সভাপতি রায়হান ও সা.সম্পাদক ছাদেকুল  গৌরীপুরে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ!  যুবক গ্রেফতার ।  নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের

আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে  নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন নেত্রকোনা জেলা শাখা ও নার্সিং ইনস্টিটিউট এই র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
“আমাদের নার্স,  আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন”। এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকাল সাড়ে ১০টায়  নেত্রকোনা ২৫০ শষ্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালী বের হয়। র‍্যালীর নেতৃত্ব দেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম মাওলা নঈম, নেত্রকোনা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডাঃ মোঃ সাইফুল হাসান নোমান, জেলা সদর
হাসপাতালে তত্বাবধায়ক ডাঃ মোঃ একরামুল হক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ মাজহারুল আমীন প্রমুখ।
র‍্যালীটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।
দুপুরে ১২টায় নেত্রকোনা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলা নার্সেস এসোসিয়েশনের সভাপতি ফাতেমা বেগমের সভাপতিত্বে নার্সিং ইনস্টিটিউট এর ৩য় বর্ষের শিক্ষার্থী মুর্শেদা আক্তার বৃষ্টি ও রাহিমা আক্তার লাকির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা নার্সেস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বিউটি রানী রায়, নার্সিং তত্বাবধায়ক সাবিনা ইয়াসমিন।
আলোচনা সভা শেষে নার্সিং দিবসের কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin