মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে  নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শম্ভুগঞ্জ  প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, নতুন কমিটিতে প্রেস ক্লাবের সভাপতি রায়হান ও সা.সম্পাদক ছাদেকুল  গৌরীপুরে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ!  যুবক গ্রেফতার ।  নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের

শম্ভুগঞ্জ  প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, নতুন কমিটিতে প্রেস ক্লাবের সভাপতি রায়হান ও সা.সম্পাদক ছাদেকুল 

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের শম্ভুগঞ্জ প্রেসক্লাবের ‘৭ম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৬’  কেক কাটা, আলোচনা সভা.  দোয়া মাহফিলের ও   ম্যাগাজিন ‘স্মারকপত্র’ বিতরণের মধ্যদিয়ে পালন করা হয়েছে। রবিবার (১০ মে ২০২৬) সন্ধ্যায় শম্ভুগঞ্জ বাজারে ক্লাব প্রাঙ্গণে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সদস্যসহ অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ । অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিকগুলো হলো-নতুন কমিটির আনুষ্ঠানিকভাবে ঘোষণা। উল্লেখ্য  শম্ভুগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও প্রবীণ সাংবাদিক স্বপন কুমার ভদ্র  ১২ অক্টোবর ২০২৪ তারিখে নিজ বাসার সামনে কুপিয়ে হত্যার শিকার হন। মাদক ও স্থানীয় অন্যায়ের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখির জেরে সাগর মিয়া নামে এক মাদকাসক্ত যুবক তাকে হত্যা করে।
 অন্যদিকে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও শম্ভুগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি সাংবাদিক শাহ আলম ভূইঁয়া
 ৭ নভেম্বর ২০২৫ তারিখে ইন্তেকাল করেন । ফলে সংগঠনের গুরুত্বপূর্ণ শীর্ষ দু’টি পদ শূন্য থাকায় পূর্ববর্তী মিটিংয়ে তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠনের চূড়ান্ত হয় । এই ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবের  নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে । এতে প্রতিষ্ঠাকালী সাধারণ সম্পাদক গবেষক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার সভাপতি এবং প্রতিষ্ঠাকালী সহ-সাধারণ সম্পাদক  মো. ছাদেকুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন ।
নবগত সভাপতি গবেষক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকারের সভাপতিত্বে ও নবগত সাধারণ সম্পাদক মো. ছাদেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কেক কাটার পাশাপাশি সংগঠনের অগ্রগতি ও সাংবাদিকতার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। একই সাথে দোয়া মাহফিলের মাধ্যমে সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করা হয়।  সহ-সভাপতি সুলতান মাহমুদ, সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আমিনুল হক রোমান, সহ-সাধারণ সম্পাদক তফাজ্জল হক, দপ্তর সম্পাদক মো. ইমরুল আহসানসহ অন্যান্য সদস্য ও বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৭ বছর এই পথচলায় শম্ভুগঞ্জ প্রেস ক্লাব কেবল একটি সংগঠনই নয়, এটি সাংবাদিকদের জন্য নিরাপদ আশ্রয়, মত প্রকাশের গণমানুষের কণ্ঠস্বরকে উচ্চারণ করার এক অনন্য প্রতিষ্ঠান। গণমাধ্যম একটি জাতির বিবেক। আর সেই গণমাধ্যমকে এগিয়ে নিতে প্রতি প্রেস ক্লাব বা সাংবাদিক ক্লাব সব সময় অগ্রণী ভূমিকা পালন করেন। এই দীর্ঘ যাত্রায় অনেক সংগ্রাম, অনেক অর্জন রয়েছে। সাংবাদিকদের অধিকার রক্ষা, কলমের স্বাধীনতা নিশ্চিত করা, কিংবা পেশাগত দক্ষতা উন্নয়নে, সবক্ষেত্রেই প্রেসক্লাব আমাদের পাশে থাকবে বলে আশা করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin