মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে  নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শম্ভুগঞ্জ  প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, নতুন কমিটিতে প্রেস ক্লাবের সভাপতি রায়হান ও সা.সম্পাদক ছাদেকুল  গৌরীপুরে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ!  যুবক গ্রেফতার ।  নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের

গৌরীপুরে বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ!  যুবক গ্রেফতার । 

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল
  • আপডেটের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে ১৯ বছর বয়সী বাক-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মো: ইয়াসিন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে গৌরীপুর থানা পুলিশ।
পুলিশ মারফত জানা যায় ১০ মে ২০২৬ বিকাল আনুমানিক ৪টার দিকে গৌরীপুর থানার ৫নং সহনাটি ইউনিয়নের ঘাটের কোনা গ্রামে এ ঘটনা ঘটে। ভিকটিমের বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে একই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে মো: ইয়াসিন ভিকটিমের বসতঘরে প্রবেশ করে। পরে ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
ওই দিন সন্ধ্যা আনুমানিক ৭টায় ভিকটিমের বাবা-মা বাড়ি ফিরলে ভিকটিম ইশারা-ইঙ্গিতে ঘটনার বিষয়টি তাদের জানায়।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাটি জানতে পেরে আইনগত ব্যবস্থা নিতে ১১ মে সকাল ১০টা ৩০ মিনিটে ৯৯৯-এর মাধ্যমে থানায় তথ্য দেন।
সংবাদ পেয়েই গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ১১ মে দুপুর ১টার দিকে অভিযুক্ত মো: ইয়াসিনকে গ্রেফতার করা হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান  জানান, অভিযোগের ভিত্তিতে আমরা আসামিকে গ্রেফতার করেছি।  এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin